রোগীর জন্য
রোগী নির্দেশিকা
সিরিয়াল নেওয়া থেকে ফলো-আপ — চিকিৎসায় আসার সময় যা জানা দরকার তার সংক্ষিপ্ত তালিকা।
সিরিয়াল নেওয়ার ধাপ
- সিরিয়াল এক দিন আগে নিন — আজকের সিরিয়াল আজ ফাকা থাকলে শুধু তখনই আজ পাওয়া যায়।
- সম্ভব হলে অ্যাপয়েন্টমেন্টের সময়ের আগে ১০–১৫ মিনিট আগে চেম্বারে উপস্থিত হন।
- আগের সব রিপোর্ট, আল্ট্রাসনোগ্রাফি/স্ক্যান রিপোর্ট ও প্রেসক্রিপশন সঙ্গে আনুন।
- চলমান ওষুধের তালিকা বা প্যাকেট আনলে সহজে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।
- গর্ভাবস্থায় থাকলে গর্ভকালীন কার্ড ও আগের সিরিয়াল বই অবশ্যই আনুন।
চিকিৎসার সময় যা করবেন
- আপনার সমস্যা কবে থেকে, কতটা তীব্র এবং কী কী অসুবিধা হচ্ছে — স্পষ্টভাবে বলুন।
- প্রশ্ন করতে সংকোচ করবেন না; চিকিৎসা, অপারেশন, ফলো-আপ সম্পর্কে জেনে নিন।
- জরুরি অবস্থা হলে দেরি না করে ইমার্জেন্সিতে যোগাযোগ করুন — ওয়েবসাইটের ফরম জরুরি সেবার বিকল্প নয়।
চিকিৎসার পর যা করবেন
- প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সময়মতো খান এবং নির্ধারিত সময়ে ফলো-আপে আসুন।
- ফি চেম্বারে উপস্থিত হয়ে পরিশোধ করতে হবে; অনলাইন পেমেন্ট সুবিধা এখনো নেই।
- সিরিয়াল বা সময় বদলাতে চাইলে আগে থেকেই ফোনে জানিয়ে দিন।
কোথায় চিকিৎসা নেবেন
রাজশাহীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখা হয়; সিজারিয়ান ও অপারেশন রাজশাহী রয়্যাল হাসপাতালে করা হয়। ঠিকানা, দিন, সময় ও ফি দেখতে চেম্বার পাতায় যান।
আপনার সময় নির্ধারণ করুন
চেম্বার ও সময়সূচি দেখে অ্যাপয়েন্টমেন্টের আবেদন করুন, অথবা সরাসরি ফোনে সিরিয়াল নিন।